1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মনিরামপুরে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি দগ্ধ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

যশোর প্রতিনিধি।

যশোরের মনিরামপুরে নির্মাণ কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দগ্ধ হয়ে আব্দুল গফফার (৬৫) নামে এক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল গফফার উপজেলার হানুয়ার এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজগঞ্জ বাজার সংলগ্ন কপিল মাস্টারের বাড়িতে নির্মাণ কাজ করছিলেন আব্দুল গফফার। কাজ করার সময় অসাবধানতাবশত একটি লোহার রড পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন এবং ওপর থেকে নিচে পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শকে তার শরীরের অনেকটা অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বারবার অসতর্কভাবে কাজ করার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park