1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

পাইকগাছায় গৃহবধূ হত্যা নাকি আত্মহত্যা! পারিবারিক নির্যাতনের অভিযোগ!

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় এক সন্তানের জননী রিংকু সরদার(২৫) অস্বাভাবিক মৃত্যু! গলায় রশিতে আত্মহত্যা? নাকি হত্যার পর রশি দিয়ে ঝুলিয়ে রাখা? এলাকাবাসীর জিজ্ঞাসা! নিহত রিংকু গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়ীয়ার নিবারন সরদারের স্ত্রী। প্রাথমিক ভাবে জানাগেছে, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহে এ ঘটনা ঘটতে পারে। তবে এটা আত্মহত্যা না হত্যাকান্ড তা এ মুহুর্তে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

শুক্রবার ভোরে বাড়ীর গরুর গোয়ালের চালের চটায় গঁলায় রশিতে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পাশে বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পে খবর পাঠান বলে পরিবারের সদস্যরা জানান।

নিহত রিংকুর পিতা আমুরকাটার উপানন্দ সরদার ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, জামাই নিবারন একজন মাদকাসক্ত ব্যক্তি। প্রায়ই মেয়ের উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার চালাতো, যা সবাই জ্ঞাত আছে।

একদিকে বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌছে মৃতের লাশের সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন। তবে তিনি মৃতের পিতৃপক্ষের কোন অভিযোগ কর্ণপাত করেননি বলে পিতৃপক্ষ জানিয়েছেন।

পুলিশ জানিয়েছেন, এটা হত্যা না আত্মহত্যার ঘটনা তা নিশ্চিত হতে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া আগাম মন্তব্য করা ঠিক হবেনা।জানাগেছে, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতের পিতৃপক্ষ জানিয়েছেন, তারা থানায় এব্যপারে মামলা বা অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি!

এলাকাবাসী জানায় নিবারন গতরাতে কোথায় গিয়েছিল, কোথায় খেয়েছিল, কাদের সাথে ছিল এবং কখন বাড়িতে ফিরেছিল এ তথ্য জানা গেলে হয়ত এমৃত্যু সম্পর্কে জানাযেতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park