1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

১ আগস্টের যুবসমাবেশ সফল করতে কেশবপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ১ আগস্ট যশোর শহরের চিত্রা মোড়ে অনুষ্ঠিতব্য যশোর জেলা যুবদলের যুবসমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর থানা ও পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৪টায় কেশবপুর সরকারি প্রাইমারি শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কেশবপুর পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আশরাফুল কবির সুমন। তিনি বলেন, আগামী ১ আগস্টের যুবসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে কেশবপুরসহ জেলার প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকে অতীতের মতোই অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি কেশবপুরের নেতাকর্মীদের বিপুল সংখ্যায় যুবসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের অন্যতম নেতা মনিরুজ্জামান খান লিটু, রাশেদুজ্জামান রাশেদ, শহিদুল ইসলাম বাবু, কেশবপুর থানা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, আব্দুল গফুর, মেহেদি হাসান শিপনসহ থানা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি বিশ্বাস।

বক্তারা বলেন, ১ আগস্টের যুবসমাবেশ সফল করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মাঝে সমাবেশের বার্তা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park