1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

হামিদপুর আল-হেরা কলেজে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে দল গঠনের প্রস্তুতি

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: মোঃ জুম্মান হোসেন

যশোর সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে একটি নোটিশ প্রকাশ করেছে।

নোটিশে বলা হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কলেজ থেকে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল নির্বাচন করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাই-এর মধ্যে কলেজের ক্রীড়া শিক্ষক মো. রবিউল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আবেদনের জন্য এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী ও দক্ষ খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গঠন করা হবে। শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে এবং জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে সফল অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park