1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি এবং যশোর জার্নাল-এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং দ্রুত সুস্থতা কামনা করে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাসিম রেজা নাসির, সাবেক সহ-সভাপতি এস কে আমিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়ন, সদস্য সুমন ঘোষ, আজমল হোসেন, নুরুজ্জামান রকি, তুহিন হোসেন, জাহিদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আসিফ আকবর সেতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন। ভবিষ্যতে সাংবাদিকদের যেকোনো সংকট, পেশাগত চ্যালেঞ্জ ও ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে সংগঠনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি নাসিম রেজা নাসির বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের ভালো-মন্দ, সমস্যা-সম্ভাবনা এবং অন্যায়-অবিচারের চিত্র জনগণের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই কোনো সাংবাদিক যদি অন্যায়, হয়রানি বা অবিচারের শিকার হন, তাহলে বিএমএসএস কখনো নীরব থাকবে না। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে আমরা সবসময় তাদের পাশে থাকব।

তিনি আরও বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং বিপদ-আপদে পাশে দাঁড়ানোর মাধ্যমে বিএমএসএসকে একটি আদর্শ ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

পরিশেষে নেতৃবৃন্দ সাংবাদিক আসিফ আকবর সেতুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় আসিফ আকবর সেতু সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park