1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।

সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো চক্রকে চিহ্নিত ও গ্রেফতারের দাবিতে যশোরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার (১৭ মে) সকালে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সাংবাদিক নেতারা উল্লেখ করেন, অর্ধশতাব্দীর ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোর জেলার সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। জেলার পেশাদার সাংবাদিকরা উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, সংকট, জনদুর্ভোগ ও জনআকাঙ্ক্ষা নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকার ও প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছেন।

তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র যশোরের পেশাদার সাংবাদিকদের চরিত্র হনন ও সাংবাদিক সমাজের ঐক্য বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে। ভুয়া আইডি ও ফেসবুক পেজ খুলে সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। এমনকি এক প্রতিমন্ত্রীর নাম ও ছবিও অপব্যবহার করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক নেতারা জানান, গত ১১ মে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত বিভিন্ন সাংবাদিক সংগঠনের যৌথ সভায় এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে যশোরের প্রথম সারির কয়েকজন পেশাদার সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন ভিডিও প্রচার করা হচ্ছে। এছাড়া আরও কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকেও সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

স্মারকলিপিতে দাবি করা হয়, একটি ‘ব্ল্যাকমেইলার চক্র’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকতার নামে অসাধু কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হয়ে চক্রটি সাংবাদিকদের বিরুদ্ধে অপতৎপরতায় নেমেছে বলেও অভিযোগ করেন নেতারা। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সাংবাদিক পরিচয়ধারী কিছু টাউট-চাঁদাবাজ এবং পুলিশের কতিপয় সদস্য জড়িত থাকতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় দ্রুত এসব চক্রকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক মিলন রহমান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস এবং সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park