1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

সংবাদ প্রকাশে হুমকির অভিযোগঃ যশোর বিএমএসএস’র তীব্র প্রতিবাদ।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

দেশের চলমান জ্বালানি তেল সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে খুলনার ফুলতলায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা কমিটি,(বিএমএসএস)।

অভিযোগে জানা যায়, দক্ষিণবঙ্গের জনপ্রিয় পত্রিকা দৈনিক ফুলতলা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সুমন সরদার স্থানীয় ফিলিং স্টেশন মালিকদের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ফুলতলা উপজেলার একটি ফিলিং স্টেশনের মালিক মিজান ভূঁইয়ার বিরুদ্ধে তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর দাবি, সংবাদ প্রকাশের পর তাকে ২৪ ঘণ্টার মধ্যে “খবর করে দেওয়ার” হুমকি দেওয়া হয় এবং এ সংক্রান্ত কল রেকর্ডও রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)যশোর জেলা কমিটির সভাপতি এক বিবৃতিতে জানায়, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান ও হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং নিন্দনীয়।

সংগঠনটি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার ফুলতলা উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিক সুমন সরদারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বিএমএসএস নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করে সত্য প্রকাশে বাধা দেওয়া হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”
তিনি আরো বলেন, অবিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করলে, সংগঠনটি আন্দোলনের জন্য রাস্তায় নামতে বাধ্য হবে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park