1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

শার্শায় দুটি বিদেশি পিস্তল ও চার ম্যাগাজিনসহ গ্রেপ্তার

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বুধবার (১৭ জুন) দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এই তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়ার বাসিন্দা রাসেল রানা এবং বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়ার জিয়াউর রহমান ওরফে হাফিজুর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ডিবি যশোরের অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে রাসেল রানাকে তাঁর টিনের বসতঘর থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের বালিশের নিচ থেকে দুটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাসেল রানার বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে। অস্ত্র ও ম্যাগাজিনের পাশাপাশি তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park