1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

শস্য বীমা চালু করছে সরকার: যশোরে ধান সংগ্রহ অভিযানে, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

যশোর প্রতিনিধি।।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরক্ষা দিতে সরকার দেশে শস্য বীমা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

যশোর জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে সরকারি খাদ্য গুদামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “শস্য বীমার মাধ্যমে কৃষকরা দুর্যোগকালীন ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। নির্বাচনের পরপরই কৃষক কার্ড প্রদানের মাধ্যমে সরকার তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা পাবেন। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।”

যশোরের কৃষি উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে সবুজ বিপ্লবের যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বৈশ্বিক সংকটের মধ্যেও বিদ্যুৎ ও সারের সরবরাহ নিশ্চিত করায় এবার যশোরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধান ক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান জানান, চলতি মৌসুমে যশোর জেলায় ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যশোর শহরের বেজপাড়া তালতলা মোড়ে আনসার ক্যাম্প সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park