1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

লালমনিরহাটে ১১ শিক্ষক বিদ্যালয়ে তবুও এসএসসিতে পাসের হার ‘শূন্য’

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি

১১ জন শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী থাকা সত্ত্বেও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার শূন্যের কোঠায় নেমে এসেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে। চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়ার এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসারে স্থানীয়দের উদ্যোগে বিদ্যালয়টি ‘এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার মধ্য দিয়ে এটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। কালক্রমে ২০২৩ সালে প্রতিষ্ঠানটির নিম্ন মাধ্যমিক শাখাটি এমপিওভুক্ত হলেও উচ্চ মাধ্যমিক শাখাটি এখনো নন-এমপিও রয়ে গেছে।

বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানের দায়িত্বে রয়েছেন ৭ জন এমপিওভুক্ত এবং ৪ জন নন-এমপিওসহ মোট ১১ জন শিক্ষক। এছাড়া শিক্ষকদের আরও ৪টি পদ শূন্য রয়েছে। এত বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী থাকার পরও চলতি এসএসসি পরীক্ষায় মাত্র ৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং তাদের সবাই অকৃতকার্য হয়।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের নিয়মিত পাঠদানে উদাসীনতা, চরম তদারকির অভাব এবং শিক্ষার মান তলানিতে ঠেকে যাওয়ার কারণেই এই অভাবনীয় ফল বিপর্যয় ঘটেছে।

ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মদাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নিম্ন মাধ্যমিক শাখার শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পেলেও উচ্চ বিদ্যালয় শাখাটি এখনো এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা না পাওয়ায় উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষকরা পাঠদানে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর ওপর রয়েছে শিক্ষক সংকট। মূলত এসব কাঠামোগত ও আর্থিক সংকটের কারণেই প্রতিষ্ঠানটি এমন বিপর্যয়ের মুখে পড়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম বলেন, “এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির এই চরম ফল বিপর্যয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানে শিক্ষার মান ফেরাতে এবং দ্রুত শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park