1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

লালমনিরহাটে অভিযান ক্লাবের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটের ঐতিহ্যবাহী অভিযান ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের মুক্তমঞ্চ থেকে শিশু পার্ক পর্যন্ত বিভিন্ন সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা জানান, ‘একটি গাছ, একটি প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘদিন ধরে অভিযান ক্লাব জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ক্লাবের নেতৃবৃন্দ বলেন, শুধু গাছ রোপণ করাই নয়, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন অভিযান ক্লাব সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পরিবেশ রক্ষায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান এবং সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিযান ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park