1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পুলিশের স্থানীয় সরকার নির্বাচন প্রশিক্ষণ শুরু রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে

রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শরিফা বেগম শিউলী  স্টাফ রিপোর্টার

ভিক্ষাবৃত্তি নয়, কর্মসংস্থান চাই” এবং “সমতার সমাজে সবার জন্য সুযোগ”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সম্মানজনক জীবনযাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ মানুষের ভোগান্তি নিরসন এবং এই জনগোষ্ঠীর সুনির্দিষ্ট কর্মসংস্থানের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনার জোরালো দাবি জানানো হয় এই আয়োজন থেকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রংপুর নগরীর মর্ডাণ মোড় অর্জন চত্বরে ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’-এর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংগঠনের সভাপতি মোছাঃ আনোয়ারা ইসলাম রানী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, সমাজে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান স্থায়ীভাবে উন্নয়নে ভিক্ষাবৃত্তির সংস্কৃতি থেকে বের করে এনে দক্ষতা উন্নয়ন ও বাধ্যতামূলক কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি এড়াতে এবং সমাজে এই জনগোষ্ঠীর সমতা ও মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি অভিযোগ করেন, মডার্ন মোড় এলাকায় তথাকথিত ‘মিতু হিজরা গ্রুপ’-এর চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সচেষ্ট থাকায় তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’-এর অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park