1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোর সীমান্তে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান বিপুল পরিমাণ বিদেশি নেশাজাতীয় সিরাপসহ দুজন আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক।

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অন্তর্ভুক্ত এলাকায় র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি নেশাজাতীয় কফ সিরাপসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালান হওয়া বিভিন্ন পণ্যও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা যৌথভাবে সীমান্তবর্তী ঘিবা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ধান্যখোলা গ্রাম থেকে দুই আসামিকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১১৮ বোতল WINCEREX এবং ৯৯ বোতল ESCUF ব্র্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এদিকে একই দিনে বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা ১২টি শাড়ি, দুটি থ্রি-পিস, দুটি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, এক কেজি জিরা, এক প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ বেনাপোল পোর্ট থানা-এ হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park