
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও আনন্দময় করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, “শিক্ষকেরা শিক্ষার্থীদের দ্বিতীয় অভিভাবক। আদর, স্নেহ ও প্রয়োজনীয় শাসনের মাধ্যমে তারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। একটি শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।