1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর সদর হাসপাতালে দালাল আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ

যশোর: যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স আউটডোর থেকে এক দালালকে আটক করেছে হাসপাতাল পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হাসপাতালের অর্থোপেডিক্স আউটডোরের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মো. মেহেদি হাসান (২৮)। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অর্থোপেডিক্স আউটডোরে চিকিৎসা নিতে আসা দুইজন নারী রোগীকে ভুল তথ্য দিয়ে একটি বেসরকারি ডিএনএ ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় হাসপাতাল পুলিশের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

পরে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও)-এর কাছে হস্তান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park