1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর সদর উপজেলা ঘোপ কচুয়াতে গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকায় এক গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে ও মাথায় আঘাত করে নগদ ৪০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঘোপ স্কুলমাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।আহত ওই গ্রাম্য ডাক্তারের নাম কামাল হোসেন (৪৫)। তিনি কচুয়া ঘোপ এলাকার মৃত আনছার আলী মোল্লার ছেলে। চিকিৎসার পাশাপাশি তিনি ঘোপ বাজারে বিকাশের ব্যবসাও করতেনস্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন পথে ঘোপ স্কুলমাঠ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত পেছন থেকে তার মাথায় লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরে ছিনতাইকারীরা তার কাছে থাকা বিকাশ ব্যবসার নগদ ৪০ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেনগণমাধ্যমকে ভিকটিমের পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, আহত কামাল হোসেন বর্তমানে অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন আছেন।পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। তবে ঘটনার বিস্তারিত অভিযোগের বিষয়ে এই মুহূর্তে তারা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বলে উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park