1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর শার্শা উপজেলায় ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।

যশোরের শার্শা সীমান্তে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) বিশেষ অভিযান চালিয়ে ৪৫ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ আলামিন (২৮) নামে এক যুবককে আটক করেছে। আটক আলামিন শার্শা উপজেলার ছোটনিজামপুর এলাকার ওলিয়ার রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল ছোটনিজামপুর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন আলামিন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার কাছ থেকে প্রতিটি প্রায় ১০ তোলা ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে। পাচারকারী এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আটককৃত আলামিনকে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park