
স্টাফ রিপোর্টার:
যশোর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে ঐতিহ্যবাহী মুরলী সূর্য-সংঘ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে । আজ বুধবার (২৫শে মার্চ) দুপুরে জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা জানায়, জেলা বিএনপির সাবেক নেতা ও বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মহিববুর রহমান হিরন, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ও সমাজ সেবক শাহজাহান আলী, জেলা ছাত্রদল সহ- সভাপতি সাঈদ আল রশিদ ড্যানি।