1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর এমএম কলেজের শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ীদের হাতে কুপিয়ে-পিটিয়ে আহত করার অভিযোগ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ

যশোর শহরের লিচুবাগান এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যশোর এমএম কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মাহি (২৩) লিচুবাগান এলাকার শেখ শওকত আলী মাখনের ছেলে। তিনি যশোর সরকারি এমএম কলেজে অনার্সে অধ্যয়নরত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে লিচুবাগান এলাকার আলিশা ফার্মেসির সামনে মাহিকে একা পেয়ে কথিত মাদক ব্যবসায়ী রুমি (২৫), পিতা-মতিয়ার রহমান, তার ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে রুমি ধারালো চাকু দিয়ে মাহির পায়ের তালুতে আঘাত করেন এবং রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে জখম করেন।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park