1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর উপশহর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময় সভা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কামাল হোসেন, স্টাফ রিপোর্টার :

যশোরের উপশহর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এএসএম আমানুল্লাহর কলেজ পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ই মে ২০২৬ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় কলেজের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এএসএম আমানুল্লাহ। উপশহর কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর এসএম আবু আহসান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, কলেজ পরিচালনা পর্যদের সদস্য ফকরুল বিশ্বাস, নুর ইসলাম, মোশারফ হোসেন, এসএম জালাল উদ্দিন, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও যশোর কলেজ’র মকবুল হোসেনসহ অত্র কলেজের সকল ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এএসএম আমানুল্লাহ কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর অ্যাকাডেমিক পরিবেশ উন্নত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে এসএম আবু আহসান লাল্টু উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানিয়ে কলেজের সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কলেজ চত্ত্বরে বৃক্ষরোপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park