1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে ২৫ জুলাইয়ের গণসমাবেশ সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেনঃ

ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই বিকেল সাড়ে ৩টায় যশোরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।

প্রস্তুতি সভায় যশোর নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল। এছাড়া বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী ২৫ জুলাইয়ের গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে সমাবেশস্থলে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

সভায় গণসমাবেশ সফল করতে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park