1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে ১৪ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী রেলগেটের  প্রিয়া ফের আটক: সহযোগীসহ কারাগারে

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ
 যশোর যশোরের কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী ও ১৪ মামলার আসামি তৃষা আক্তার প্রিয়াকে আবারও আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের রেলবাজার এলাকা থেকে সহযোগীসহ তাকে আটক করা হয়। আটক প্রিয়া শহরের চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী।
 চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে রেলবাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন গলিতে অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রির সময় তৃষা আক্তার প্রিয়া ও তার সহযোগী রোকেয়া বেগমকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৪২০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
 পুলিশ সূত্রে জানা গেছে, তৃষা আক্তার প্রিয়া শহরের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ১৪টি মামলা চলমান রয়েছে। মাত্র এক মাস আগেই পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ তাকে মাদক ও নগদ ৫০ হাজার টাকাসহ আটক করেছিল। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত হন।
মাদক সম্রাজ্ঞী  তৃষা আক্তার প্রিয়া যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি হত্যাসহ প্রায় দুই ডজন মামলার আসামি ও কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে, পিচ্চি রাজা মাদক ব্যবসায়ী প্রিয়ার তৃতীয় স্বামী। বছরের পর বছর ধরে এই দম্পতি মাদক ব্যবসার মাধ্যমে অপরাধ জগত নিয়ন্ত্রণ করে আসছে।
আদালতের নির্দেশ এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আটক সহযোগী রোকেয়া বেগম রেলস্টেশন পূর্বপাড়ার মৃত সুখচানের মেয়ে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park