1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে স্ত্রীর বিরুদ্ধে ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ২০ লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী সদর) আদালতে মামলা করেছেন মো. নাছির আহমেদ (৪১) নামে এক ব্যক্তি।

মামলার কাগজপত্রে উল্লেখ করা বিবাদীরা হলেন—১ নম্বর বিবাদী মোছা. রুনা মনি (৩৮), পিতা ফরহাদুজ্জামান; ২ নম্বর বিবাদী ফরহাদুজ্জামান (৬১); ৩ নম্বর বিবাদী কাজল রেখা (৩২); ৪ নম্বর বিবাদী জেসমিন বেগম (৩২); ৫ নম্বর বিবাদী রিজু পারভীন (৪২) এবং ৬ নম্বর বিবাদী আসিফ মাহমুদ (৩১)। মামলার নথি অনুযায়ী, তাদের ঠিকানা যশোর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায়।

মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, প্রায় ১১ বছর আগে ১ নম্বর বিবাদী রুনা মনির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি সৌদি আরবে চলে যান এবং সেখানে উপার্জিত অর্থ নিয়মিত দেশে পাঠাতে থাকেন। বাদীর দাবি, স্ত্রীর প্রতি বিশ্বাস রেখে তিনি তার উপার্জিত অর্থ রুনা মনির ব্যাংক হিসাবে জমা রাখতেন। পরবর্তীতে যশোর কোতোয়ালি থানার বাহাদুরপুর এলাকায় বসতবাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।

বাদীর অভিযোগ, স্ত্রীর কাছে তার উপার্জিত টাকা-পয়সা ও স্বর্ণালংকার গচ্ছিত ছিল। মামলার নথিতে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০টার দিকে জমি কেনার জন্য সংরক্ষিত ২০ লাখ টাকা এবং বিদেশ থেকে আনা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, যার মূল্য ১৩ লাখ টাকা উল্লেখ করা হয়েছে, ১ নম্বর বিবাদীর কাছে ছিল।

বাদী আরও অভিযোগ করেন, পরবর্তীতে ওই টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে ১ নম্বর বিবাদী জানান, সেগুলো অন্য বিবাদীদের কাছে দেওয়া হয়েছে। এরপর বাদী সাক্ষীদের সঙ্গে নিয়ে বিবাদীদের কাছে টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে তারা তা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

মামলার নথিতে আরও অভিযোগ করা হয়, বিবাদীরা পরস্পর যোগসাজশে বাদীর ২০ লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আদালতে মামলা করেন বাদী।

মামলাটি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। আদালতের কাছে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বাদী।

তবে মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে বিবাদীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park