1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।

যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে অভিযান চালিয়ে ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ এবং যশোর-৫ আসনের সাবেক এমপি ইয়াকুব আলী।
এছাড়াও যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদারসহ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের তালিকায় সাবেক মন্ত্রী ও এমপিদের সন্তানরাও রয়েছেন।

মামলার এজাহারে এসআই আশরাফ উদ্দিন উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের আজিজ সিটি রোডে জড়ো হন। সেখানে তারা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যান।
পুলিশের দাবি, মামলার প্রথম ১৩ জন আসামি নিষিদ্ধ সংগঠনের ‘গডফাদার’ ও অর্থের জোগানদাতা। বাকিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

এদিকে, বিক্ষোভ মিছিলের ঘটনায় গত বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park