1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে শিক্ষার্থীদের নিয়ে র‍্যাব-৬-এর মাদকবিরোধী টাউন হল মিটিং

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।

যশোরে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইনভিত্তিক অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক টাউন হল মিটিং আয়োজন করেছে র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)।

বৃহস্পতিবার যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স।

তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়ে এর থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স আরও বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের ওপর। এজন্য মাদকের পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাস এবং অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতা এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।

এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তোলা এবং অপরাধপ্রবণতা রোধে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park