1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ: ঘাতক পুত্রবধূ আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর প্রতিনিধি।‌

যশোর শহরের বেজপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম বেগমকে (২০) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতিটিও উদ্ধার করেছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার। নিহত সকিনা বেগম (৬০) বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সকালে সকিনা বেগমের ছেলে শহিদুল ইসলাম কাজে যাওয়ার সময় তার স্ত্রী মরিয়ম জানান যে ঘরে রান্না হয়নি, তাই তাকে বাইরে খেয়ে নিতে হবে। শহিদুল তার মায়ের কথা জানতে চাইলে মরিয়ম জানান, শাশুড়ি ধর্মীয় আলোচনায় (তালিমে) গেছেন। রাতে কাজ শেষে বাড়ি ফিরে মা’কে না পেয়ে শহিদুল আবারও জানতে চাইলে মরিয়ম অসংলগ্ন উত্তর দিতে থাকেন। এতে সন্দেহ হওয়ায় শহিদুল রাতে থানায় অভিযোগ করেন। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি পরিত্যক্ত বস্তার ভেতর থেকে মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেন তিনি।

পুলিশ জানায়, তদন্তে মরিয়ম বেগমের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি স্বীকার করেন যে, শাশুড়ির বকাঝকায় ক্ষিপ্ত হয়ে তিনি ঘরে থাকা চাপাতি দিয়ে তাকে হত্যা করেছেন। পরে লাশ বস্তাবন্দি করে বাইরে ফেলে দিয়ে অস্ত্রটি ওয়্যারড্রপের ভেতরে লুকিয়ে রাখেন। পুলিশ তার দেওয়া তথ্যে ঘর থেকে রক্তমাখা চাপাতিটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park