1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে রেলগেট এলাকার অস্ত্র মামলার শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জুম্মান হোসেন নিজস্ব প্রতিবেদক

যশোরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) একটি অস্ত্র মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুল যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার আঃ আজিজের ছেলে। পুলিশের দাবি, তিনি যশোর ও আশপাশ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের মূল হোতা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ মোট ২০টি মামলা রয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি অস্ত্র মামলার তদন্তভার গ্রহণ করেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোঃ সালাউদ্দিন খান। তদন্ত চলাকালীন গত ৮ এপ্রিল খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামের দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ওই দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে জবানবন্দী দেন। জবানবন্দীতে তারা উল্লেখ করেন, ওই মামলায় জব্দকৃত একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি কেনাবেচার সঙ্গে খোঁড়া কামরুল সরাসরি জড়িত।স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সূত্র ধরে যশোর জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল কোতয়ালী মডেল থানাধীন মিশনপাড়া এলাকার ‘বিটিএস শখের কুঠির’ ভবনের নিচ তলায় অভিযান চালায়। সেখান থেকেই পলাতক আসামি কামরুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, খোঁড়া কামরুল যশোর শহর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অস্ত্রের জোগান দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে থাকা ২০টি মামলার মধ্যে ১টি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা, ১টি মাদক মামলা এবং চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধের ৭টি মামলা রয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park