1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে রূপদিয়াতে ভুয়া ডিবি সেজে চাঁদা দাবি, আটক ১

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে নিজেকে ডিবি (গোয়েন্দা) পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে ইউসুফ আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ সোমবার তাকে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা হেফাজতে নেন।

আটক ইউসুফ আলী সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৩১ মে রূপদিয়া বাজারের ‘মা মেডিকেল হোমিও চেম্বার’-এ গিয়ে ইউসুফ আলী নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। চেম্বারের স্বত্বাধিকারী মাইনুল হাসানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে একপর্যায়ে তিনি ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

চেম্বারের স্বত্বাধিকারী মাইনুল হাসান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি প্রথমে দুই ঘণ্টা সময় চান এবং পরে ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে পরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ইউসুফ আলী ডিবি পুলিশের সদস্য নন। ভুয়া পরিচয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।

মাইনুল হাসান আরও জানান, টাকা না পেয়ে অভিযুক্ত ব্যক্তি একটি মুঠোফোন নম্বর থেকে বারবার কল দিয়ে তাকে হুমকি দিতে থাকেন। এ ঘটনায় তিনি আগে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তি পুনরায় তাঁর চেম্বারে এলে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয় বাসিন্দারা ইউসুফ আলীকে আটক করেন।

সংবাদ পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কবির ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park