1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে মাদক নিয়ে বিরোধে খুন সন্ত্রাসী জিতু, প্রধান অভিযুক্ত সুমন কারাগারে

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর মোঃ জুম্মান হোসেন

যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শরিফুল ইসলাম জিতুকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সুমন হোসেন ওরফে ‘চোর সুমনকে’ কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে বিচারক এই নির্দেশ দেন।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, আত্মরক্ষার্থেই তিনি জিতুর ওপর হামলা চালিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বারান্দী মোল্লাপাড়া ফুলতলা মোড় এলাকায় জিতুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে নড়াইলের কালনা সেতু এলাকায় তাঁর মৃত্যু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ইসলাম জিতু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তার সুমনের বিরুদ্ধেও হত্যা ও চুরিসহ একাধিক অভিযোগে ১১টি মামলা রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে—নিহত জিতু ও অভিযুক্ত সুমন দুজনেই মাদকসংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মূলত মাদকসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওসি আরও বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুমনকে আটক করা হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park