1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে ভাইরাল মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও দেখে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা পুলিশের

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | মোঃ জুম্মান হোসেন

যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে কালো পতাকা হাতে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বেলা শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কালো পতাকা বহনকারী একদল মোটরসাইকেল আরোহী নিউমার্কেট এলাকা থেকে পালবাড়ির দিকে যান। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয় একটি সূত্রের দাবি, শোভাযাত্রার আয়োজনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহি জড়িত ছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park