1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে বেজপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ আটক ১

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।

যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তারিফুল ইসলাম ওরফে ববি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

যশোর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ এপ্রিল দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেজপাড়া মেইন রোড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসআই কামাল হোসেন ও এএসআই আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালে জনৈক রেজাউল করিমের বাড়ির সামনে থেকে সন্দেহভাজন হিসেবে তারিফুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে একটি জিপারযুক্ত পলিথিনে রাখা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক তারিফুল ইসলাম ওরফে ববি সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

যশোর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ ১৮ এপ্রিল (শনিবার) আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park