যশোরে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রাস্তা উদ্বোধন করলেন।
দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
১৬৮
বার এই সংবাদটি পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ সহজ করতে যশোর শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরাবাসী আমাকে সমর্থন দিয়েছে। আমি আশাবাদী যশোরকে নতুনভাবে গড়তে তাদের সমর্থন পাবো।
বৃহস্পতিবার সকালে যশোর শহরের গাড়ীখানা রোড হতে এমএম আলী রোড (ব্যাগ পট্টি) পর্যন্ত ড্রেনের উর্দ্ধমূখী সম্প্রসারণ ও আরসিসি রাস্তার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। নতুন এই সড়কটি গাড়িখানা সড়ক দিয়ে চিত্রা মোড় হয়ে এমএম আলী সড়কে চলাচলের ভোগান্তি লাঘব করবে। সড়কটি পায়ে হেটে বা বাইসাইকেল ও মোটরসাইকেলের চাপ কমাবে প্রধান সড়কের।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর শহরে চলাচল সহজ করতে এই বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল শহরের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার। আমাদের কাজ চলমান, ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমের অনেক আগেই কাজ শেষ করতে পারবো। বিগত বর্ষা মৌসুমে মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, আগামী মৌসুমে তার দুঃখ দুর্দশা লাগব করতে পারবো ইনশাআল্লাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমাদের ভূমিকা চলমান আছে। সমগ্র যশোর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনবো যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অন্যান্য নেতৃবৃন্দ।