1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, আহত ১

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার (৬ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রয়েল। তিনি চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা শিপন হোসেনের ছেলে। আহত ব্যক্তির নাম আব্দুর রশিদ (৪৫)। তিনি একই গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে আকস্মিক বৃষ্টি ও বজ্রসহ আবহাওয়া বৈরী হয়ে ওঠে। এ সময় চান্দুটিয়া গ্রামে নিজ বাড়ির পাশে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন যুবক রয়েল। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, একই সময়ে গ্রামের পশ্চিম মাঠ থেকে নিজের গরু নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পথে বজ্রাঘাতের শিকার হয়ে তিনি মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে পড়ে থাকেন। বিকেল আনুমানিক ৩টার দিকে এক পাওয়ার ট্রিলার চালক মাঠ থেকে ফেরার পথে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। বিকেলেই আব্দুর রশিদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রয়েলের পরিবারে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে বজ্রপাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সবার বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় কিংবা উঁচু গাছের নিচে অবস্থান না করার জন্য তারা সবাইকে অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park