1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নে নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জেলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে চাচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় মহিলাদের হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানস্থলে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি প্রদর্শন করা হয়।
কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ পরিবারগুলো সরকারের নানামুখী সুবিধা ও সহযোগিতা সরাসরি পাবেন, যা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় মেটাতে বড় ভূমিকা রাখবে। কার্ড বিতরণের ক্ষেত্রে প্রকৃত সুফলভোগীরা যেন অগ্রাধিকার পান, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমীর ফয়সাল, চাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী দিনে চাচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যোগ্য নারীদের হাতে এই কার্ড হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলাসহ জেলার অন্যান্য এলাকার তালিকাভুক্ত সুফলভোগীদের মাঝেও এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park