1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে প্রাইভেটকার-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৫; গুরুতর ১ জন ঢাকায় স্থানান্তর

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার যশোর 

যশোর শহরের ঘোপ বাবলাতলা মোড়ে একটি প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিউমার্কেট মোড় থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় ইজিবাইকের চার যাত্রী ও প্রাইভেটকারের চালকসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা ও মার্কাজুল উলুম মাদ্রাসার ছাত্র মো. রিয়াদ হোসেন (২৮), যশোর শহরের মনিহার এলাকার আসিব উদ্দিন ইমন (২১), সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের পাগলাদাহ এলাকার সেলিনা বেগম (৪৫), প্রাইভেটকার চালক কাজীপাড়া এলাকার মো. মোস্তফা (৪৪) এবং হামিদপুর-ফতেহপুর এলাকার মো. সুমন (৩৫)।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে মো. সুমনের অবস্থা অত্যন্ত গুরুতর। তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য চারজন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park