1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।।মোঃ

যশোর শহরের খয়েরতলা নুরপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে রকি বিশ্বাস (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এক দুর্বৃত্ত। আজ শনিবার দুপুর ১২টার দিকে খয়েরতলা নুরপুর ব্যাংকের মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত রকি বিশ্বাস যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত মান্নান বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রকি বিশ্বাস খয়েরতলা নুরপুর ব্যাংকের মোড়ে একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পালবাড়ি এলাকার মোহাম্মদ পাপ্পুর ছেলে ইফতি সেখানে উপস্থিত হয়ে রকির ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী ইফতি ধারালো চাকু দিয়ে রকিকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপাতে থাকে। গুরুতর জখম হয়ে রকি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী পালিয়ে যায়।
স্থানীয় লোকজন রকিকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, রকির শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ইফতিকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত হওয়া গেছে।
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানান, বিষয়টি তারা অবগত আছেন এবং লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park