1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে পুলিশের হাতে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ আটক ৪

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের কথিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডসহ চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও যশোর কোতোয়ালি মডেল থানার ৯টি যৌথ টিম কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবারক হোসেন ইমন ও তার সহযোগীরা যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক অন্য তিনজন হলেন ঢাকার জুরাইনের আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জ গ্রামের শামিম (২৮) এবং নোয়াখালীর সাহারপাড় গ্রামের সাফায়েত হোসেন (২৮)।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছে, আটক চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবারই চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park