1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে পুলিশের স্থানীয় সরকার নির্বাচন প্রশিক্ষণ শুরু

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) যশোর পুলিশ লাইন্সের ব্যারাকের নিচতলায় প্রশিক্ষণ কক্ষে এ কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

প্রশিক্ষণে যশোর জেলা পুলিশ, পিবিআই যশোর এবং হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের বিভিন্ন পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, নির্বাচনসংক্রান্ত টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের মাধ্যমে মোট ১১টি সেশন পরিচালনা করা হবে। প্রতিটি সেশন শেষে মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা, নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালন এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর ও প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park