1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে নারীকে ঘরে ঢুকে মারধরের অভিযোগ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেন

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাতেমা বেগম নামের এক নারীকে ঘরে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে সুমন হোসেনের বিরুদ্ধে। আহত ফাতেমা বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ফাতেমা বেগম স্বামী পরিত্যক্তা। তাঁর অভিযোগ, গত শুক্রবার দুপুরে তাঁর এক বছর বয়সী ছেলের সঙ্গে সুমন হোসেনের মেয়ে সামিয়ার খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসা করে সামিয়াকে তাঁর বাড়িতে পাঠিয়ে দেন তিনি।

ফাতেমার ভাষ্য, কিছুক্ষণ পর সুমন হোসেন হাতে কাঠের বাটাম নিয়ে তাঁর ঘরে ঢোকেন। এরপর তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ফাতেমা অভিযোগ করেন, মারধরের পর তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ব্যথা ও আঘাত হয়েছে। তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে চিকিৎসকেরা জানিয়েছেন, ফাতেমার শরীরের বিভিন্ন স্থানে চাপা জখম রয়েছে। তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা পরীক্ষার ফলাফলের পর নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়ে সুমন হোসেনের বক্তব্য জানা যায়নি।

এ ঘটনায় ফাতেমা বেগম পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁর অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park