1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাতকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেনঃ

 

যশোরে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মারাত্মক ধারালো অস্ত্রসহ মোঃ রাহাত হোসেন (৩০) নামের এক চিহ্নিত ছিনতাইকারী ও কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার (১৫ জুন) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর কলেজ রোড এলাকার হোসেন মোল্লার বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহাতের বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও ছিনতাইসহ ৪টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ডিউটিতে ছিল। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, শংকরপুর এলাকায় এক দুষ্কৃতকারী দেশীয় তৈরি ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে পথচারীদের আটকিয়ে ছিনতাই ও এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করার উদ্দেশ্যে ওত পেতে আছে।

এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিমটি রাত ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় কাঁচা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে দেখে। এ সময় জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা চারদিক থেকে ঘেরাও করে মোঃ রাহাত হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন।

পরে তার হেফাজত থেকে ০১টি দেশীয় বিশেষ কায়দায় তৈরি চাইনিজ কুড়াল, ০৩টি বার্মিজ চাকু, ০১টি হাসুয়া এবং দেশীয় কায়দায় চাইনিজ কুড়াল তৈরির কাজে ব্যবহৃত ০৪টি ধারালো লোহার পাত উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ রাহাত হোসেন যশোর কোতয়ালী থানার কাজীপাড়া এলাকার মোঃ জাকির হোসেন ও চম্পা বেগমের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ এসব দেশীয় ধারালো অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয় এলাকাসহ যশোর শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পূর্বের আরও ৪টি অস্ত্র ও ছিনতাইয়ের মামলা রয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park