1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে তুচ্ছ ঘটনায় কমিউনিটি পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইজাজুল ইসলাম সোহাগ (৩২) নামে এক কমিউনিটি পুলিশ সদস্যকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সোহাগ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইজাজুল ইসলাম সোহাগ বিজয়নগর গ্রামের আব্দুল গফফার সরদারের ছেলে। তিনি যশোর শহরে যানজট নিরসন কর্মী ও কমিউনিটি পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১টার দিকে সোহাগ নিজ বাড়ি থেকে চুড়ামনকাঠি বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে বিজয়নগর রাস্তার মোড়ে একটি ফাঁকা জমিতে প্রস্রাব করতে দাঁড়ালে জমির মালিক আরশাদ আলী (৪৫) তাতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আরশাদ আলী উত্তেজিত হয়ে ঘরে থাকা দেশীয় অস্ত্র ‘হাসুয়া’ দিয়ে সোহাগের পিঠের বাম পাশে সজোরে আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সোহাগের পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত পর্যবেক্ষণের জন্য যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সোহাগের পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাঁরা জানান, সামান্য একটি বিষয় নিয়ে এমন নৃশংস হামলা মেনে নেওয়া যায় না। অভিযুক্ত আরশাদ আলীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তাঁরা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park