1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে ডিবির অভিযান: ইয়াবাসহ আটক ব্যবসায়ী, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোরে ডিবির অভিযান: ইয়াবাসহ আটক ব্যবসায়ী, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা

যশোর প্রতিনিধ:

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাভারণ ও কুন্দিপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৩০০টি ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি বর্তমানে ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় বসবাস করতেন।
শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে কুন্দিপুরে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে ব্যাপক তল্লাশির একপর্যায়ে ঘরের ভেতর জুতার র‍্যাক থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ওই ব্যক্তি।
পুলিশ জানায়, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় নতুন করে মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park