1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ

যশোরে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। জানা যায়, গত ২০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে যশোর কোতোয়ালি থানার দড়াটানা ব্রিজের পাশে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে আলামিন নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই ব্যক্তি হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park