1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত যাত্রী। 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
যশোর প্রতিনিধি।।মোঃ জুম্মান হোসেনঃ
রাজবাড়ীর দৌলতদিয়ার ভয়াবহ বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যশোর থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া একটি পরিবহন ফতেপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ তাতে আগুন ধরে যায়। মুহূর্তের ব্যবধানে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হলেও বাসের ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে এবং চোখের পলকে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে দ্রুত নামার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যশোর ফায়ার স্টেশনের একটি ইউনিট। তাদের কঠোর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভেতরের অধিকাংশ অংশ ভস্মীভূত হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদের মৌসুমে বাড়তি আয়ের আশায় কোনো বিরতি ছাড়াই দিন-রাত একটানা চালানো হচ্ছিল গাড়িটি। ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপের কারণে ‘ওভারহিটিং’ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও দূরপাল্লার পথে গাড়িটি নামানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park