1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও চাচীসহ ৪ জনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জুম্মান হোসেন নিজস্ব প্রতিবেদক,

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় সাবিয়া ইয়াসমিন রিমু (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তাঁর পরিবার। এ ঘটনায় স্বামী, শাশুড়ি, শ্বশুর ও স্বামীর এক চাচীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের বাবা শফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, তাঁর মেয়ে সাবিয়া ইয়াসমিন রিমুর সঙ্গে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিহাব শাহরিয়ার রিয়াদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রিমু জানতে পারেন, তাঁর স্বামীর সঙ্গে আপন চাচী আসমাউল হুসনা কেয়ার অনৈতিক সম্পর্ক রয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করায় রিমুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তিনি।

শফিকুল ইসলাম আরও বলেন, নির্যাতনের কারণে রিমু কয়েক মাস আগে বাবার বাড়িতে চলে আসেন। পরে দুই পরিবারের মধ্যস্থতায় আবার শ্বশুরবাড়িতে ফিরে গেলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। গত ৩ জুন রিমুর মৃত্যুর খবর পান তাঁরা।

নিহতের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও এতে নানা অসঙ্গতি রয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, রিমুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি; বরং খাটের ওপর শোয়ানো অবস্থায় দেখা যায়। এছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং গলায় শ্বাসরোধের আলামত ছিল বলে পরিবারের সদস্যরা দাবি করেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি রিমুর স্বামী শিহাব শাহরিয়ার রিয়াদ, শাশুড়ি রেহেনা সুলতানা, শ্বশুর শহিদুল ইসলাম ও আসমাউল হুসনা কেয়ার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি ময়নাতদন্তের প্রতিবেদনে প্রভাব বিস্তারের আশঙ্কাও প্রকাশ করেন।

তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁদের মতামত জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park