1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর প্রতিনিধি।

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে যশোর পুলিশ লাইন স্কুল হতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মোট ১৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, “শুধু উচ্চ শিক্ষিত হলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই একজন মানুষের প্রকৃত পরিচয়।”

পারিবারিক ও নৈতিক শিক্ষার গুরুত্বারোপ করে পুলিশ সুপার আরও বলেন, “মা-বাবাই সন্তানের জীবনের সবচেয়ে বড় বন্ধু ও অভিভাবক। জীবনে সফল হতে হলে সর্বপ্রথম মা-বাবাকে সম্মান করতে হবে এবং তাঁদের প্রতি দায়িত্বশীল থাকতে হবে।”

শিক্ষার্থীদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমরাই তোমাদের স্কুলের গর্ব ও সম্পদ। তোমাদের সাফল্যের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার সুনাম বৃদ্ধি পায়। তাই স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে প্রস্তুত করো।”

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park