1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে কচুয়ার শিশুকে ধর্ষণে অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
যশোর প্রতিনিধি।।মোঃ জুম্মান হোসেনঃ
যশোরে কচুয়ার আলোচিত ধর্ষক ও শিশু ধর্ষণকারী অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন স্থানীয় জনতা।এই ধর্ষণে ঘটনায় অভিযুক্ত সোহাগ সরদারকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোরের সামনে। এই সময় অংশ নেন রায়মানিক কচুয়ার সরদার পাড়ার স্থানীয় বাসিন্দা ও জনতা
মানববন্ধনে কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২৫ সালের ৪ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে নৃশংস ঘটনাটি ঘটে। ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার সরদারের ছোট ভাই সোহাগ সরদার শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। বক্তারা বলেন, ধর্ষকের কোনো দল নেই। অপরাধী যে দলেরই হোক না কেন, সে সমাজের শত্রু। তাকে রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত করে বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, আগামী ৩ দিনের মধ্যে যদি মূল অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তার করা না হয়, তবে থানা ঘেরাও এবং পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিশুটির মা সোনিয়া খাতুন, নানা তৌহিদুর রহমান, চাচা গোলাম কাদের, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আশালতা আশা, জেলা ছাত্র শক্তির আহবায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব আল হাসিব ও যুব শক্তির সংগঠক সায়মা সিদ্দিকা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park