1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে ঈদের নামাজ শেষে বাড়ি  ফেরার পথে যুবককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

যশোরের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে সাকিব (২৪) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার সমায় সুরাডাঙ্গা আমতলা নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।

আহত সাকিব যশোর কোতোয়ালি থানার বাহাদুরপুর গ্রামের আখতারুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঈদের নামাজ আদায় করে সাকিব বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সুরাডাঙ্গা আমতলা এলাকায় পৌঁছালে একই এলাকার সিরাজ (৬০) ও তার তিন ছেলে বিপ্লব (৩৫), সুমন (৪৫) ও মাসুদসহ (৪০) আরও ৭-৮ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রের উল্টো পিঠ দিয়ে সাকিবের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত সাকিবের বাবা আখতারুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলের ওপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park