1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে আট দফা দাবি নিয়ে দলিতের মানববন্ধন 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি
যশোর
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে যশোরএ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন  যশোর জেলা শাখা।
রোববার  এগারোটার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সূর্য বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে
কর্মসূচিতে বক্তারা দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী বিল-২০২২ সংশোধনপূর্বক দ্রুত পাস, সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরিতে কোটা প্রবর্তন, জাতীয় জনগণনায় দলিতদের স্বীকৃতি, বাজেটে বিশেষ বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ও ভূমি অধিকার নিশ্চিতকরণ, শ্রমিক হিসেবে স্বীকৃতি ও সুরক্ষা সামগ্রী প্রদান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সময়েও যশোর জেলার বিভিন্ন এলাকায় দলিত জনগোষ্ঠী চরম বৈষম্যের শিকার হচ্ছেন। অনেক হোটেল ও চায়ের দোকানে তাদের একই পাত্রে খাবার পরিবেশন করা হচ্ছে না, ফলে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তারা পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।
বিশেষ করে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা, খাজুরা বাজার, বাঘারপাড়া উপজেলার রায়পুর, নারকেলবাড়ীয়া, হাবুল্যা, জামদিয়া, বালিয়াডাঙ্গা এবং চৌগাছা উপজেলার সলুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় এ ধরনের বৈষম্যমূলক আচরণ চলছে বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।
এ সময় বক্তারা বিষয়টি যশোর জেলা প্রশাসনের নজরে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park