1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের হামিদপুর বাজারে দাঁড়িয়ে থাকা মাছবাহী ট্রাকে কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ১

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: মোঃ জুম্মান হোসেন

যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে দাঁড়িয়ে থাকা মাছবাহী একটি ট্রাকে কাভার্ডভ্যানের সংঘর্ষে নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে হামিদপুর বাজারের স্পিড ব্রেকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেছার উদ্দিন কুমিল্লার দাউদকান্দি থানার ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার তাপস মজুমদারের ছেলে অনিক (২৩) ও জিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী একটি মাছবাহী ট্রাক হামিদপুর বাজার এলাকায় এসে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান এসে ট্রাকটির সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকটির সামনের কেবিন দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আহত অনিক ও জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park